বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফের টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৫:৩২

ঢাকার গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলার তদন্তে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নোটিশ বা চিঠিতে তাঁকে আগামী ২২ জুন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। গতকাল রবিবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

টিউলিপ সিদ্দিকের ঢাকার ধানমণ্ডি ও গুলশান-২ এবং লন্ডনের বাড়িসহ পাঁচটি ঠিকানায় এই চিঠি পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এই চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে গুলশানে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগে করা মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

এর আগে গত ৮ মে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। চিঠিতে তাঁকে ১৪ মে হাজির হতে বলা হয়েছিল। তবে তখন টিউলিপ দুদকের চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছেন। এমন পরিপ্রেক্ষিতে তাঁকে আবার তলব করা হলো।

গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে গুলশানের ফ্ল্যাটের মামলাটি করা হয়। অন্য দুজন হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। এ ছাড়া সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী মো. নাসিমের ভাই ও রাজউকের সাবেক আইন উপদেষ্টা ড. মো. সেলিম এবং ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম মৃত্যুবরণ করায় মামলায় তাঁদের আসামি করা হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর