শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ইবি শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:৪৬

ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। গতকাল সোমবার (১৬ জুন) কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম।

নিহতের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতোকোত্তর পরীক্ষা শেষ করেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছেন। নিহতের সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন।

পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলি পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ‘বাসে ট্রাকের ধাক্কার এ দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে কেউ মারা যায়নি।’

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। গোসল ও দাফন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তার মৃত্যুতে আমরা আরবি ভাষা ও সাহিত্য বিভাগ পরিবার। তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর