বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ট্রাম্প

চুক্তিতে পৌঁছানোর আগে মাঝে মাঝে লড়তে হয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:২৬

ইসরায়েল ও ইরানের মধ্যে একটি চুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে চুক্তি বাস্তবায়নের ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তবে তিনি এটাও বলেছেন, ‘চুক্তিতে পৌঁছানোর আগে মাঝে মাঝে তাদের লড়াই করতেই হয়।’

রবিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি একটি চুক্তি হবে।

আমার মনে হয় এখন চুক্তির সময় এসেছে। দেখা যাক কী হয়, কিন্তু মাঝে মাঝে তাদের লড়াই করেই নিতে হয়।’ তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস, চুক্তি হওয়ার একটি ভালো সুযোগ আছে।’
কানাডায় অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দেওয়া এই বক্তব্যে ট্রাম্প জানান, ‘আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে সম্পর্ক রেখে চলছি।

আমি মনে করি, ইসরায়েল ও ইরান একে অপরকে অনেক সম্মান করে।’ তবে ট্রাম্প এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান যে, তিনি কি ইসরায়েলকে ইরানে বিমান হামলা বন্ধ রাখতে বলেছিলেন কি না। ট্রাম্প বলেন, ‘আমি সেটা বলতে চাই না।’

ট্রাম্পের ‘লড়াই করুক’ মন্তব্যটি এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও তার মন্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়।

সেই সময় তিনি বলেছিলেন, ‘মাঝে মাঝে দেখা যায়, দুই শিশু পার্কে মারামারি করছে। তারা একে অপরকে ঘৃণা করে এবং প্রচণ্ডভাবে মারছে। আপনি তাদের আলাদা করতে যান, কিন্তু তারা চায় না আলাদা হতে। মাঝে মাঝে তাদের কিছুক্ষণ লড়তে দেওয়া ভালো, তারপর আলাদা করা উচিত।’

এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প বোঝাতে চান যে কিছু সংঘাত সময় নিয়ে নিজস্ব গতিতে সমাধান পায়, যদিও সমালোচকরা একে অমানবিক ও দায়িত্বহীন মন্তব্য হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।
সূত্র : সিএনএন

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর