শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১২:৪১

টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (১৫ জুন) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

আজ রবিবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন।

তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৫-১৪ জুন পর্যন্ত ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টানা ঈদের ছুটি শেষে আজ রবিবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। ফলে হিলি বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মো. আবু তালেব জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।



 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর