শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আইসিটি শিক্ষায় ফ্রিল্যান্সিং-এআই যুক্ত করার পরিকল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৪:৩৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ফ্রিল্যান্সিং-এআই যুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ফয়েজ আহমদ তৈয়্যব। দেশের আইসিটি খাতকে কাঠামোগতভাবে সুদৃঢ় ও টেকসই করতে বর্তমান সরকার নীতিগত ভিত্তি তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এবারের বাজেটে আমি নতুন কোনো প্রকল্প চাইনি। আমাদের লক্ষ্য—যেসব পুরনো ও অপ্রয়োজনীয় ক্ষত রয়েছে, সেগুলো দূর করে একটি শক্ত ভিত্তি তৈরি করা।

তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতের কাঠামোগত উন্নয়নের জন্য ডেটা, ক্লাউড সিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) সংশ্লিষ্ট খাতে নীতিমালার ভিত্তি তৈরির কাজ চলমান রয়েছে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের সরকারগুলো আইসিটি খাতকে আরো সমৃদ্ধ করতে পারবে।

ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, আগামী অর্থবছর থেকেই যেন আবারো ফ্রিল্যান্সার প্রণোদনা চালু হয়, সেই লক্ষ্যে কাজ করছি।

এবারের বাজেট প্রস্তাবনায় ডিজিটাল লেনদেনে ভ্যাট বৃদ্ধির বিষয়ে কালের কণ্ঠের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল লেনদেনের ওপর ভ্যাট আরোপ অনৈতিক। আমি চাই এগুলো পুরোপুরি ফ্রি হোক।

তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই কোর্সে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তোলা যায়।

প্রবাসীদের সুবিধার্থে সরকার বেশ কিছু ডিজিটাল সেবা যেমন—পাসপোর্ট ভেরিফিকেশন, পাওয়ার অব অ্যাটর্নি, বিবাহ সনদ ইত্যাদি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, মিশন উপ-প্রধান কাজী এহসানুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান এবং প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম, যিনি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সভায় অংশ নেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ ও সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, এনসিপি প্রতিনিধি ইফতেশাম চৌধুরী ও ইশতিয়াক আকিব, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম ও তোফায়েল আহমদ এবং সাংবাদিক আবু তাহিরসহ অনেকে। †


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর