বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টেক্সাসে ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা অন্তত ১০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৪:১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্যে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়াও আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার সকালে টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টিপাত শুরু হলে সড়কগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম কেইএনএস৫ জানায়, পানির স্রোতে গাড়িগুলো রাস্তায় থেকে ছিটকে পাশের খালের তলদেশে গিয়ে পড়ে। সান অ্যান্টোনিও ফায়ার ডিপার্টমেন্ট অন্তত চারজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কেএনএস৫।

শুক্রবার দুপুর নাগাদ শহরের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। সান অ্যান্টোনিওর মেয়র রন নরেনবার্গ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে বলেন, ‘এই সপ্তাহের আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। যারা এখনো নিখোঁজ, তাদের স্বজনদের খোঁজার লড়াইয়ে আমরা পাশে আছি।’

তিনি আরো বলেন, ‘প্রতিকার ও উদ্ধার প্রচেষ্টায় যুক্ত আমাদের সান অ্যান্টোনিওর ফার্স্ট রেসপন্ডার এবং তাদের পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭০টিরও বেশি জলমগ্ন এলাকা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৬টি উচ্চ ঝুঁকিপূর্ণ পানিবাহিত পরিস্থিতির তদন্ত করা হয়েছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, মানবসৃষ্ট জীবাশ্ম জ্বালানির কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যা এমন চরম আবহাওয়ার ঘটনা—যেমন অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা—এর মাত্রা, ঘনত্ব এবং সময়কাল বাড়িয়ে দিচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর