বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিমান দুর্ঘটনা

ভারতে পৌঁছেছে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্তকারী দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৩:৫০

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ তদন্তকারী দল। যদিও ভারত ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছিল।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু শুক্রবারই জানিয়েছিলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দিয়েছে।

পাশাপাশি বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে সরকার।

এই কমিটি বিমান নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে রোধ করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখবে।

অন্যদিকে, বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তার জন্য ব্রিটিশ তদন্তকারী দলও আহমেদাবাদে পৌঁছেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একটি দলও ভারতে পৌঁছেছে। বিমান দুর্ঘটনার তদন্তে ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করার কথাও জানিয়েছে তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর