বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৩:২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী তার নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পু্লিশ। আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুন (২৪) উপজেলার এরান্দহ গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত মোতালেব হোসেন (৪৫) একই উপজেলার ব্রাহ্মণবাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে।

নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, রোজিনা ও মোতালেব তিন বছর আগে বিয়ে করেন। মোতালেবের পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় মোতালেব বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকত।

পেশায় রাজমিস্ত্রি মোতালেব ৬ দিন আগে ফেনী জেলা থেকে কাজ শেষে শ্বশুরবাড়িতে আসেন। গতকাল বুধবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর তারা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে পাশের ঘর থেকে কান্নাকাটির শব্দ পেয়ে রোজিনার ভাতিজা বায়জিদ জানালা দিয়ে দেখতে পান রোজিনার ৮ মাসের শিশু সন্তান কান্নাকাটি করছে। রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে। আর মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছেন।

এরপর স্বজন ও আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে রোজিনাকে মৃত অবস্থায় এবং তার স্বামী মোতালেবকে আহত অবস্থায় পান। মোতালেবকে চিকিৎসার জন্য প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমনার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, 'আজ বৃহস্পতিবার সকালে নিহত রোজিনার গলা কাটা মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অবস্থায় মোতালেবকে আটক করা হয়েছে।

পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর