বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইউক্রেনে প্রাণঘাতী হামলা রাশিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১২:১৮

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং শিশুসহ ৬০ জন আহত হয়েছে। রাশিয়ার সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরের এই শহরে গতকাল বুধবার ভোরে হামলা করা হয়। খবর আলজাজিরার।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, দুটি আবাসিক এলাকায় ১৭টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এই শান্তিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু বানানো উচিত নয়।

খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনিহুবভের জানান, হামলায় আহত ৬০ জনের মধ্যে ৯টি শিশু ছিল, যাদের বয়স ২ থেকে ১৫ বছরের মধ্যে।

খারকিভের বাসিন্দা ওলেনা খরুঝেভা ড্রোনের শব্দ শুনে কিভাবে তাঁর দুই সন্তানকে নিয়ে দৌড়ে পালিয়েছেন, সেই বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একটি ড্রোন এগিয়ে আসতে দেখলাম।

কিছুক্ষণ নীরবতা, এরপর দেয়ালে ড্রোনের আঘাত। এরপর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এবং লোকজনের চিৎকার শুনতে পেলাম। এই হামলায় আমার ৬৫ বছর বয়সী এক প্রতিবেশী নিহত হয়েছেন।’

হামলার পর হতাহতদের উদ্ধারে বেশ হিমশিম খেয়েছেন খারকিভের জরুরি পরিষেবার কর্মী ও স্বেচ্ছাসেবকরা। কারণ সাম্প্রতিক মাসগুলোতে এই শহরকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু বানিয়েছে রাশিয়া।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতারাতি মোতায়েন করা ৮৫টি রুশ ড্রোন হামলার অংশ ছিল খারকিভ। এর মধ্যে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর