শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হানিমুনে গিয়ে স্বামীকে হত্যা, নববধূর আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৮:০৪

ভারতের মেঘালয়ে হানিমুনে গিয়ে স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন স্বামী রাজা রঘুবংশী। অবৈধ প্রেমের বলি হয়েছেন এই নববিবাহিত যুবক। ঘটনার পর থেকেই দেশজুড়ে চলছে তীব্র আলোচনা ও চাঞ্চল্য।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রী সোনম রঘুবংশী তার পুরনো প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে মিলে পরিকল্পিতভাবে খুন করেন স্বামী রাজাকে। এ ঘটনায় জড়িত প্রেমিকসহ চারজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে ভাড়াটে খুনিকেও।

পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল রাজা ও সোনমের। ইন্দোরের এই নবদম্পতি ২০ মে হানিমুনে রওনা দেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয়ের উদ্দেশ্যে। ২৩ মে তারা পৌঁছান চেরাপুঞ্জিতে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাজা। টানা ১১ দিন নিখোঁজ থাকার পর ২ জুন তার মরদেহ উদ্ধার করা হয় সোহরার একটি গভীর খাদ থেকে।

রাজার মরদেহ উদ্ধার হলেও স্ত্রী সোনম ছিলেন উধাও। তার সন্ধানে শুরু হয় ব্যাপক অভিযান। অবশেষে ১৭ দিন পর পুরো ঘটনার মোড় নেয় ভিন্ন পথে, উত্তরপ্রদেশে গিয়ে আত্মসমর্পণ করেন স্ত্রী সোনম রঘুবংশী। তদন্তে বেরিয়ে আসে, দীর্ঘদিনের প্রেমিক রাজ কুশওয়াহার সহযোগিতায় ঘটানো হয় এই হত্যাকাণ্ড। পরিকল্পনার অংশ হিসেবে ভাড়াটে খুনিও নিয়োগ দেওয়া হয়েছিল।

পুলিশ জানায়, সোনম ও প্রেমিক রাজ কুশওয়াহা ছাড়া আরও তিন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজার মৃত্যুর আগে ও পরে সোনমের সঙ্গে প্রেমিকের যোগাযোগের প্রমাণও পেয়েছে পুলিশ।

পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর