বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়কের ওপর দুর্বৃত্তদের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১২:৩৪

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ জুন) রাতে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ওই সড়ক দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন জালাল উদ্দিন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা হট্টগোল শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, এ ঘটনায় সোমবার রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এক বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর