বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গুগল সার্চে আসছে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১০:৫৫

সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক গভীর আলাপচারিতায় গুগলের সিইও সুন্দর পিচাই ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে গুগল সার্চের অভিজ্ঞতায় বড় রকমের পরিবর্তন আসছে। এআই মোড, যা এখন আলাদা একটি ট্যাবে চালু রয়েছে, ধীরে ধীরে সরাসরি মূল সার্চ অভিজ্ঞতায় যুক্ত হবে।

সুন্দর পিচাই ব্যাখ্যা করেন—গুগলের লক্ষ্য হলো এআই প্রযুক্তিকে মানুষের সার্চ অভিজ্ঞতার অংশ করে তোলা। গুগলের 'AI Overviews' ইতোমধ্যে ব্যবহারকারীদের সার্চে প্রাসঙ্গিক সারাংশ দিয়ে সাহায্য করছে। ভবিষ্যতে এর আরও অনেক ফিচার মূল সার্চ পেইজে চলে আসবে।

গুগলের সার্চ প্রধান লিজ রেইড কয়েক সপ্তাহ আগে শুধু বলেছিলেন, এআই মোডই হবে ভবিষ্যতের সার্চ, কিন্তু বিস্তারিত কিছু বলেননি। তবে সুন্দর পিচাই এবার স্পষ্ট করলেন—এটি ধাপে ধাপে মূল সার্চে যুক্ত হবে।

পিচাই জানান, গুগলের মূল নীতিগুলো অপরিবর্তিত থাকবে। এআই প্রযুক্তি শুধু একটি সহায়ক স্তর হিসেবে কাজ করবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রাসঙ্গিক লিংক ও তথ্য পাবে এবং ওয়েব ব্রাউজিং আরও অর্থবহ হবে।

লেক্স ফ্রিডম্যান আলোচনায় বলেন, "query fan-out" নামক প্রক্রিয়ার মাধ্যমে এআই এখন একাধিক সার্চ করে ব্যবহারকারীর জন্য যুক্তিযুক্ত উত্তর তৈরি করতে সক্ষম। এটি বিশেষ করে ইংরেজি না জানা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। সুন্দর জানান, এআই মেট্রিক্স ইতোমধ্যে ব্যবহারকারীদের সন্তুষ্টি ও সার্চের মান বাড়িয়েছে।

বিজ্ঞাপন প্রসঙ্গে সুন্দর জানান, আপাতত এআই মোডে অর্গানিক অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে “শ্রেণিবদ্ধ ও বিরক্তিকর নয় এমনভাবে” বিজ্ঞাপন উপস্থাপন করা হবে। পাশাপাশি সাবস্ক্রিপশন ভিত্তিক মডেলের দিকেও গুগল অগ্রসর হচ্ছে।

আলোচনার শেষ দিকে সুন্দর পিচাই বলেন, ভবিষ্যতে দুটি স্তরের ইন্টারনেট থাকবে—একটি মানব ব্যবহারকারীদের জন্য, অন্যটি এআই এজেন্টদের জন্য। মানুষ-পাঠযোগ্য ওয়েবসাইট আরও সমৃদ্ধ হবে, অন্যদিকে এআই এজেন্টরা আলাদা ‘agentic web’ ব্যবহার করবে, যা বাণিজ্যিক সম্ভাবনায় ভরপুর থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর