শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গত অর্থবছরকে ছাড়িয়ে গেছে ১১ মাসের রপ্তানি আয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৮:১৯

চলতি বছরের মে মাসে বাংলাদেশের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে রপ্তানি আয় ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই মাসে আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে মে—এ ১১ মাসে রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৪০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মে মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ১০ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। ওভেন পণ্যের রপ্তানি আয় ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। আর নিটওয়্যার পণ্যের রপ্তানি আয় হয়েছে ১৯ দশমিক ৬২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৯৮ শতাংশ বেশি।

প্রধান প্রধান খাতগুলোর রপ্তানি পরিস্থিতি নিয়ে ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত কৃষিপণ্যের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৯২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের ৮৯৯ মিলিয়নের তুলনায় ৩ দশমিক ১৭ শতাংশ বেশি। হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে ৪১০ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৫৩ শতাংশ বেশি। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ১২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, আর প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় ১৮ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭০ মিলিয়ন ডলারে।

চামড়ার তৈরি জুতা রপ্তানিতে ২৮ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের বছরের ৪৮১ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৬২০ মিলিয়ন ডলার। তবে চামড়াজাত অন্য পণ্যের রপ্তানি ৩ দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৭ মিলিয়ন ডলারে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ৪ দশমিক ৭৭ শতাংশ কমে ৭৬৯ মিলিয়ন ডলারে নেমে এসেছে। হোম টেক্সটাইল খাতে ৪ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যেখানে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮২৫ মিলিয়ন ডলার। নন-লেদার ফুটওয়্যার খাত, যা দেশের একটি উদীয়মান খাত হিসেবে বিবেচিত, রপ্তানি আয়ে ৩০ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৪৯৪ মিলিয়ন ডলার আয় করেছে, যা আগের বছর ছিল ৩৭৯ মিলিয়ন ডলার। ফার্মাসিউটিক্যালস খাত থেকে রপ্তানি আয় ৫ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ মিলিয়ন ডলারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর