বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মানুষকে দু-মুঠো খাওয়ার নিশ্চয়তা দেওয়ার দল বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৭:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের শাসনামলের তুলনায় বিএনপির আমল ছিল ব্যতিক্রমী। বিএনপির আমলে জনগণ তাদের মতামত প্রকাশের স্বাধীনতা ভোগ করেছিল, যা বর্তমান সরকারের আমলে অনুপস্থিত। তিনি দাবি করেন, গণতন্ত্রের নিশ্চয়তার দল বিএনপি। মানুষকে দু-মুঠো খাওয়ার নিশ্চয়তা দেওয়ার দল বিএনপি।

তিনি বলেন, বিএনপি জনগণের খাদ্য নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (৩ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে রিজভী এসব কথা বলেন। এই উপহার বিতরণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ ও ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন যুগসৃষ্টি নেতা। তিনি জনগণের দুর্দশা উপলব্ধি করে কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য খাল খনন ও অল্প সুদে ঋণের ব্যবস্থা করেছিলেন। এই পদক্ষেপগুলো জনগণকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল, যা তাকে 'রাখাল রাজা' উপাধি দিয়েছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে জনগণকে দমন করছে। রিজভী বলেন, গেল ১৫ বছর বিএনপিসহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের একই ব্যবস্থা করেছে আওয়ামী লীগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর