শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আগামী বিশ্বকাপের জন্য ভারতের চার ভেন্যু চূড়ান্ত, পাকিস্তান খেলবে কোথায়?

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৭:২৬

নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের আসর বসছে ভারতে। তবে টুর্নামেন্টে অংশ নেওয়া পাকিস্তান দলের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়, নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম।

সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে, ভারতের চারটি শহরের সঙ্গে একমাত্র বিদেশি ভেন্যু হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কা। ভারতের ভেতরে খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম (এসিএ), ইন্দোরের হলকার স্টেডিয়াম এবং ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপড়েনের জেরে এমন সিদ্ধান্ত এসেছে। এর আগে ২০২5 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয়েছিল নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। সে সময় দুই দেশের মধ্যে আইসিসি চুক্তি করে যে, ২০২৪-২০২৭ সালের মধ্যে কোনো দেশ টুর্নামেন্ট আয়োজন করলে, প্রতিপক্ষ দেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

এ বছরের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর, স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে বেঙ্গালুরুতে। আট দলের এই প্রতিযোগিতা হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে, যেখানে মোট ম্যাচ হবে ২৮টি। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমি-ফাইনালে।

সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নির্ধারিত হয়েছে দুটি সম্ভাব্য ভেন্যু। ২৯ অক্টোবর প্রথম সেমি-ফাইনাল হবে গুয়াহাটি অথবা কলম্বোতে, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমি-ফাইনাল হবে বেঙ্গালুরুতে। ২ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু বা কলম্বোয়—তবে পাকিস্তান নকআউটে উঠলে তবেই ম্যাচ দুটি কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।

এই আসরে সরাসরি জায়গা পেয়েছে ছয় দল—ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করবে আইসিসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর