বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এমডি সাব্বিরের কবিতা

সমান্তরাল বিষাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৭:২১

সমান্তরাল কিছু বিষাদ আমার হার্ট বীটের বক্র রেখার সাথে ক্রমশই গোলযোগ সৃষ্টি করে, অদ্ভুত এক হতাশাগ্রস্ত ঘোরের উপর আমার আসক্তি বাড়তেই থাকে দিনকে দিন।

আমার হৃদয় ইউরোপীয় কোন নারীর সাথে, শ্রীলঙ্কার মিরিসা বীচে বসে গল্প করতে থাকলেও, আমার দেহ মূলত নর্দমাক্ত সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে বসে গাঁজা টানে।

মধুর ক্যান্টিনে বসে, কবিতার মতো কিছু একটা লিখার চেষ্টা করতে করতে, আমি জীবনের সাথে সময়ের হিসেবের গরমিলের কারণ খুঁজতে থাকি।

আমার ইচ্ছে করে পরিচিত বৃত্তের সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে, ইন্দোনেশিয়ার নূসা পেনিদায় গিয়ে টুরিস্ট গাইডের কাজ করতে। কিন্তু আম্মার অসহায় মায়াময় মুখচ্ছবি ভেসে উঠে চোখের সামনে। আমার দেশান্তরী হইতে না পারার এই দায় কি আমার নিজেরই নাকি আম্মার?

দ্বিধায় ভ্রান্ত, আমার ক্লান্ত হৃদয়ের বিষাদের ছোঁয়াতে এই শহরে বৃষ্টি হয়না, এই শহরে আমার কোন ঘর না হলেও প্রচুর ঘোর হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর