শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সচিবালয়ের সামনে পুলিশ-জুলাই ঐক্য মুখোমুখি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৩:৫৫

বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ছাত্র-জনতাকে নিয়ে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, সচিবালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ-জুলাই ঐক্য।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য।

এর আগে, সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির পালনের তথ্য জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।

জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেয়া হয়।

কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর