বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিশ্বসুন্দরীর মুকুট এবার থাইল্যান্ডের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৮:৩৮

থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি-কে মিস ওয়ার্ল্ড ২০২৫ এর মুকুট পরানো হয়েছে। শনিবার হায়দরাবাদের HITEX এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে তিনি এই সম্মান অর্জন করেন।

বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৪ সালের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পিসকোভা, যার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক বিনিময়, প্রতিযোগিতা ও উৎসবমুখর কয়েক সপ্তাহের এক অনন্য আয়োজন।

এই প্রতিযোগিতা উপস্থাপনা করেন সাবেক মিস ওয়ার্ল্ড ২০১৬ স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব সাচিন কুম্ভার। ১০৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। এক মাসব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ছিল ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিশ্বব্যাপী সচেতনতা ও নারীর ক্ষমতায়নের প্ল্যাটফর্ম।

চূড়ান্ত পর্বে পৌঁছাতে প্রতিযোগীদের পার হতে হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জ, টপ মডেল, বিউটি উইথ অ্যা পারপাস, ট্যালেন্ট, স্পোর্টস এবং মাল্টিমিডিয়া ইভেন্ট। এসব ধাপ পেরিয়ে নির্বাচিত হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, এরপর প্রতিটি মহাদেশীয় অঞ্চলের শীর্ষ ১০, সেখান থেকে শীর্ষ ৫, পরে শীর্ষ ২ এবং শেষ পর্যন্ত একজন বিজয়ী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর