শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পরিচয় দেন এমপি, পুলিশ—অথচ তারা সবাই অপহরণকারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৮:১২

বিপদে পড়লে পরিচয় দিতেন সংসদ সদস্য, আবার কখনো সাংবাদিক বা পুলিশ। এই পরিচয়ের আড়ালে সবার মূল পেশা অপহরণকারী। এসব পরিচয় দিয়েও পার পাননি। অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছেন সাত অপহরণকারী।

ময়মনসিংহ র‌্যাব-১৪-এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

অপহরণকারীদের গাড়ি থেকে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধার ব্যক্তির নাম কামরুল হাসান (৩২)। তিনি পেশায় একজন রাইডার। আজ রবিবার র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন রিফাত হাসান মিন্টু (২৯), মামুন অর রশিদ (২৪), আশরাফুল ইসলাম (২৯), আল-আমিন (৩৫), মোতালিব (৩৬), আমিন কাজী (২২) ও মিরাজ খাঁ (৫২)। এদের মধ্যে আমিন কাজী ঢাকার এবং মিরাজ খাঁ ফরিদপুরের বাসিন্দা। অন্যদের বাড়ি ময়মনসিংহে।

নয়মুল হাসান জানান, শনিবার দুপুরে বাইক রাইডার কামরুল হাসানকে ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুরে নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল শনিবার রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত কামরুল হাসানকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

উদ্বার হওয়া কামরুল হাসান জানান, তার বাড়ি বগুড়াতে। তিনি ঢাকায় পেশায় একজন রাইডার।অপহারণকারীদের তিনি চেনেন না। অপহরণকারী দলে ১০-১২ ছিল বলে জানান তিনি।

অভিযানকালে অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ওই গাড়ি থেকে বাংলাদেশ জাতীয় সংসদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, প্রেস লেখাসংবলিত স্টিকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর