বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেরপুর সীমা‌ন্তে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ গ্রেপ্তার ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৭:২৯

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ জনকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের বিরু‌দ্ধে না‌লিতাবাড়ী থানায় মামলা করা হ‌য়েছে। আজ রোববার দুপু‌রে তাঁদের শেরপুর আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

গ্রেপ্তারকৃত‌দের ম‌ধ্যে চারজন নারী, চার পুরুষ ও তিন শিশু র‌য়ে‌ছে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের বাড়ি নড়াইল ও খুলনা জেলায়।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গতকাল শ‌নিবার উপ‌জেলার পানিহাটা সীমা‌ন্তের ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা অনুপ্রবেশকারীদের আটক ক‌রেন। এ সময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। প‌রে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে গতকাল বিকেলে তাঁদের না‌লিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, কা‌জের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে গ্রেপ্তার ব্যক্তিরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন। সেখা‌নে বসবাস করাটা নিরাপদ না জে‌নে কাজ শে‌ষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিলেন তাঁরা।

এ বিষয়ে জান‌তে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার রা‌তে থানায় বি‌জি‌বির পক্ষ থে‌কে মামলা করা হ‌য়ে‌ছে। আজ দুপুরে তাঁদের‌ শেরপুর আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর