শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেহজাবীন-ফারিণের পোশাক ও সাজে শুভ্রতার ছোঁয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩, ১৭:৩০

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ

লাইট-ক্যামেরা-অ্যাকশনেই সাড়া বছর ব্যস্ত থাকেন অভিনয়শিল্পীরা। এর ফাঁকে অবসর পেলেই তারা ছুটে যান অবকাশ যাপনে।

তাদের পছন্দের ভ্রমণ গন্তব্য বেশির ভাগ সময়ই হয় দেশের বাইরে কোথাও।

এ সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সম্প্রতি দুজনে ঘুরতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। বেশ কিছুদিন মার্কিন মুলুকের নানা জায়গায় ঘুরে বেড়ানোর সুন্দর সব ছবি পোস্ট করছেন তারা। সম্প্রতি পোস্ট করা বেশ কিছু ছবি দেখে ভক্তরা ধরেই নিয়েছেন দুই অভিনেত্রী একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন।

মেহজাবীন চৌধুরী সম্প্রতি ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হোটেল থেকে বেশ কিছু ছবি পোস্ট করেন। পরনে তার সাদা মসলিন শাড়ি। শাড়ির পাড়ে সাদা পাথর বসানো কাজ। শুভ্র আভা ছড়াচ্ছেন যেন অভিনেত্রী। এই শাড়ির সঙ্গে লম্বা হাতা ব্লাউজ পরেছেন তিনি। ব্লাউজের জমিনজুড়ে রয়েছে ম্যাচিং সিকুইনের নিখুঁত কাজ।

পোশাকের সঙ্গে সাজেও তিনি রেখেছেন শুভ্রতা। কানে পরেছিলেন সাদা পাথরের দুল। মেকআপের ক্ষেত্রে চোখে মিনিমাল কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপগ্লস দিয়েছেন। পায়ের হিলটাও ম্যাচিং করে পরেছেন তিনি। সবশেষে চুল খুলে করেছেন ব্লো ড্রাই। তবে ফ্রেমবন্দী হওয়ার সময় তার মিষ্টি হাসিটাই পরিপূর্ণ ভাব এনেছে লুকে।

ঠিক একই জায়গা থেকে শুভ্র বসনে ধরা দিয়েছেন তাসনিয়া ফারিণও। তিনিও পরেছিলেন সাদা পোশাক। তবে শাড়ি নয়, সাদা কুর্তি সেট। সঙ্গে ম্যাচিং হাই হিল। সাজের ব্যাপারে কার্পণ্য না করে একদম মনভরে চোখ এঁকেছিলেন কালো কাজলে।

ঠোঁটে দিয়েছিলেন গাঢ় মভ লিপস্টিক আর কপালে ছোট কালো টিপ। বাঙালি মেয়েরা কুর্তির সঙ্গে ঝুমকা পরতেই বেশি ভালোবাসেন। ফারিণও তাই করেছেন। কানে পরেছিলেন সিলভার, গোল্ডেন আর মুক্তার মিশেলের ভারী ঝুমকা। সবশেষে সাইড সিঁথি করে ব্লো ড্রাই করেছেন অভিনেত্রী।

এদিকে, আট পর্বের ওয়েব সিরিজ ‘আমি কী তুমি?’তে কাজ শেষ করেছেন মেহজাবীন। থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্টে তিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভিকি জাহেদ পরিচালিক সিরিজিরে ট্রেলার প্রকাশ হয়েছে রোববার (২৩ জুলাই) এটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে।

অন্যদিকে, গেল ঈদে দীপ্ত প্লেতে প্রচারিত ওয়েব ফিল্ম ‘নিকষ’-এ ফারিণের অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া ছোট পর্দার বেশ কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। এরমধ্যে প্রশংসায় ভাসছে তার অভিনীত ‘কবর’ নাটকটি। একটি সত্য ঘটনার অনুপ্রেরণাই এটি নির্মিত হয়েছে। 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর