বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

সৌদি আরবে ১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১২:৫০

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় চলতি মে মাসের শুরু থেকে এ পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৪৩৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজহা । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) নাজহার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রতিরক্ষা, নগর প্রশাসন, আবাসন, মানব সম্পদ উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্য, যাকাত, কর এবং কাস্টমস বিভাগের কর্মকর্তা- কর্মচারীরও রয়েছেন । তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে । সৌদির দুর্নীতি প্রতিরোধ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সরকারি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থনীতি ও সরকারি তহবিলগুলোর সুরক্ষা নিশ্চিত করতে নাজহার অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক বছরগুলোতে সরকারি প্রশাসন থেকে দুর্নীতি উচ্ছেদের ব্যাপারে বেশ কঠোর অবস্থান নিয়েছে সৌদি । ক্ষমতার অপব্যবহার, সরকারি তহবিলের অব্যবস্থাপনাসহ বিভিন্ন ইস্যুতে নিয়মিত সরকারি কর্মকর্তা- কর্মচারী ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত নাজহার তত্ত্বাবধানে মোট ১ হাজার ৭০৮ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর