শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৭১ টন সরকারি চাল জব্দের ঘটনায় ছাত্রদলের ৭ নেতাকর্মী কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১২:০৫

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৭১ টন সরকারি চাল জব্দের ঘটনায় ছাত্রদলের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সহসভাপতি আইয়ুব আলী, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন, সহসভাপতি আব্দুল মতিন এবং তাদের সহযোগী ফিরোজ ও ইমরান।

এর আগে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলায় সেনা ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। ওই সময় গুদামে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

একই সময়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ছয় টন সরকারি চাল জব্দ এবং এর সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারি চাল বিতরণে অনিয়ম, ঘুষকাণ্ডে বহিষ্কার ৩ বিএনপি নেতাসরকারি চাল বিতরণে অনিয়ম, ঘুষকাণ্ডে বহিষ্কার ৩ বিএনপি নেতা

বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ৬৫ টন চাল জব্দ করা হয়েছে। ওই মিলের অভ্যন্তরে দিনভর জব্দকৃত চাল পরিমাপ করে তা সরকারি গুদামে হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মিল মালিক ইয়াকুব আলীসহ জড়িতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা বলেন, চাল জব্দ এবং সাতজন আটকের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি থাকায় এ ব্যাপারে খোঁজ-খবর নিতে পারিনি। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর