বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পুরুষদের অস্তিত্ব বিলুপ্তির পথে! কী কারণে ঘটছে এই ভয়াবহ ঘটনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১২:১৯

একটি ছোট্ট ক্রোমোজোমের রহস্য পৃথিবীর পুরুষদের অস্তিত্বের প্রশ্ন উত্থাপন করছে। আমাদের শরীরের ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে একটি জোড়া নির্ধারণ করে আমরা ছেলে নাকি মেয়ে হবো। নারীদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষদের একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম। এই ওয়াই ক্রোমোজোমই পুরুষদের প্রধান চাবিকাঠি।

কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রায় ১৬ কোটি বছর আগে এক্স ও ওয়াই ছিল প্রায় সমান ক্ষমতার, কিন্তু সময়ের সাথে সাথে ওয়াই ক্রোমোজোম ক্ষয়প্রাপ্ত হয়েছে। এতে রিকম্বিনেশন বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ওয়াই নিজেকে ঠিক করতে পারছে না। যার ফলে ওয়াই ক্রোমোজোমের জিনগুলোর বেশিরভাগ নষ্ট হয়ে গেছে।

বর্তমানে এক্স ক্রোমোজোমে হাজারেরও বেশি জিন রয়েছে, যেখানে ওয়াই-তে মাত্র ৫০টির মতো জিন পাওয়া যায়। বিজ্ঞানীরা হিসাব করে বলছেন, এই হার কমে চলার গতি যদি একই থাকে, তাহলে কয়েক লাখ বছরের মধ্যেই ওয়াই ক্রোমোজোম একেবারে বিলুপ্ত হয়ে যাবে।

অর্থাৎ, একদিন এমন হতে পারে যে আর কোনো পুরুষ জন্মাবে না! এটি হুট করে ঘটবে না, বরং দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে। তবে এই ধ্বংসযাত্রার প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। ভবিষ্যতে পৃথিবীতে পুরুষের অস্তিত্ব শুধু ইতিহাস হয়ে থাকবে!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর