শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১১:২৮

যুদ্ধাপরাধের বিচার নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদের প্রতিক্রিয়ামূলক ফেসবুক স্ট্যাটাসে বিস্ময় প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কমেন্টবক্সে প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি তিনি আলাদা করে স্ট্যাটাসও দেন।

আইন উপদেষ্টা বলেন, আওয়ামী আমলে ট্রাইব্যুনালে বিচার হয়েছে মূলত ফাসীর দাবি বাস্তবায়নের আন্দোলনের ডিকটেশনে, অভিযুক্তরা দোষী ছিল নাকি ছিল না, কিংবা দোষী হলে কতটুকু দণ্ড তাদের প্রাপ্য- সেটি নির্ধারণে ডিউ প্রসেস ও ন্যায়বিচারের শর্তগুলো মেনে নয়। কাজেই সেই বিচার অপরাধী সাব্যস্তরা আসলে মানবতা বিরোধী অপরাধে অপরাধী ছিল নাকি তারা সেটি ছিল না- তা নিশ্চিতকরণে ব্যর্থ হয়েছিল।

এর আগে আনু মুহাম্মদ তার ফেসবুকে লেখেন, আসিফ নজরুল ভুল বলেছেন। ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল দু:শাসন, নির্বাচন তামাশায় পরিণত করে জবরদস্তি ক্ষমতা ধরে রাখা, ভয়াবহ দমনপীড়ন, অভূতপূর্ব মাত্রায় দুর্নীতি, দখল লুণ্ঠন এবং সম্পদ পাচার, সীমাহীন ঔদ্ধত্য এবং সবশেষে নির্বিচার নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে। এরকম শাসনব্যবস্থার অবসান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশাও তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানের মধ্যে।

“আদেশক্রমে বিচার ব্যবস্থা” পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দেয় নাই, ৭১ এর ঘাতক দালাল- মবতন্ত্র- নারী এবং ভিন্নমত বিদ্বেষী হিংস্র গোষ্ঠী-চাঁদাবাজ-দখলদার পুনর্বাসন বা তৈরির জন্য গণঅভ্যুত্থান হয় নাই। ২৪ এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ, যাদের অনেকেই যুদ্ধাপরাধী বিচারের জন্য লড়াই করেছেন, শ্রেণি-লিঙ্গ-জাতি-ধর্মীয় নিপীড়ন ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠার চিন্তা ও লড়াইয়ে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন। এই গণঅভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি এবং অসংখ্য মানুষের প্রাণ, শক্তি, শ্রম আর প্রত্যাশার ওপর দাঁড়ানো একটি বড় অর্জনকে কলঙ্কিত করা। আমি এর প্রতিবাদ জানাই।

বিপরীতে আসিফ লজরুল লেখেন, আনু ভাইকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তিনি এখানে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে আমি বিস্মিত হয়েছি।

প্রথমত: তিনি যেসব কারণে গণঅভ্যুত্থান হয়েছে বলেছেন তাতো আমিও বলি, এসব লক্ষ্যেই গত ১৫ বছর আমি সবসময় সোচ্চার ছিলাম, এখনো আছি। গণঅভ্যুত্থানের পর যতটুকু লিখেছি, একটু সহজ ভাষায় ঠিক এসব লক্ষ্যের কথাই আমি লিখেছি।

কিন্তু আনু ভাই, আমার পোস্টটা তো গণঅভ্যুত্থানের সার্বিক লক্ষ্য নিয়ে লেখা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের বিষয় নিয়ে। আওয়ামী আমলে সেখানে কীভাবে বিচার হয়েছে তা তিনি নিশ্চয়ই জানেন।

তিনি আরও লেখেন, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে পরিলক্ষিত হয়েছে বলেই জামাত নেতা জনাব আজাহার মুক্তি পেয়েছেন। গত দশ মাসের আরো বহু রায়ের মতো এই রায়ও আওয়ামী আমলের বিচারের ঘাটতিকে উন্মোচন করেছে। জুলাই গনঅভ্যূত্থান না হলে এই সুযোগ সৃষ্টি হতো না। কিন্তু তার মানে এটি নয় যে জুলাই গনঅভ্যুত্থানের একমাত্র লক্ষ ছিল এটি।

দ্বিতীয়ত: কোন প্রমাণ ছাড়া স্বনামধন্য প্রধান বিচারপতির নেতৃত্বের এই বিচারকে আনু ভাই ‘আদেশক্রমে বিচারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা’ বলে অভিহিত করেছেন। আনু ভাই আমি আপনাকে নিশ্চিত করি, এখানে সরকারের কারো আদেশ ছিল না। এ ধরনের ঢালাও কথা না বলে আপনি বা অন্য কেউ রায়টির পর্যালোচনা করে বের করুন কোথায় এখানে আদেশের আলামত রয়েছে, কোথায় অবিচার হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর