শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উর্বশী রাউতেলা

নকল করিনি আমি বরং ঐশ্বরিয়ার ব্লু-প্রিন্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ১৮:৩৩

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার এবারের কান চলচ্চিত্র উৎসবের যাত্রাটা খুব একটা সুখকর ছিল না। রেডকার্পেটে তার পোশাক থেকে শুরু করে সাজ নিয়ে নেটিজেনদের কাছে একের পর এক সমালোচনার কবলে পড়েছেন এ অভিনেত্রী। তবে এসবের কড়া জবাব দিতেও ছাড়েননি তিনি।

সম্প্রতি চোখের নীল আইশ্যাডো নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা করায় এবার সমালোচকদের জবাব দিলেন উর্বশী। সোশ্যাল মিডিয়ায় উর্বশী নিজের প্রশংসায় পাল্টা একটি পোস্ট করেছেন ।

পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাহলে আমি কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি? ঐশ্বরিয়া সত্যিই আইকনিক। কিন্তু আমি এখানে কারও নকল করতে আসিনি। আমি বরং ওর ব্লু-প্রিন্ট।’

উর্বশী আরও লেখেন, ‘আমি নিজেকে সবার থেকে আলাদা ভাবে তুলে ধরতে চেয়েছিলাম। জানি আমি সবার পছন্দের নই। আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো। কেউ যদি এটা মাপতে যায়, তাহলে বিপদ।’

তার কথায়, ‘কান আমাকে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানায়। আমিও চেষ্টা করি সেটা সবসময় বজায় রাখার।’ কান উৎসবে এর আগেও বহুবার উর্বশীকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর