শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রথমবারের মতো হাইকোর্টে বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ১২:০৭

দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (২৭ মে) ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ অনুসারে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়ন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে যারা পূর্বে নির্ধারিত ফরমে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে আরও উপযুক্ত প্রার্থীদের সুযোগ দিতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবেদনকারীদেরকে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।

প্রসঙ্গত, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় চলতি বছরের ২১ জানুয়ারি প্রথমবারের মতো সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠিত হয়। নতুন এই পদ্ধতিতে বিচারপতি নিয়োগের অংশ হিসেবে এবারই প্রথম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর