বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জামায়াত নেতা এটিএম আজহার খালাস পাওয়ায় রাজশাহীতে মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৬:৫৯

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়ায় রাজশাহীর পবায় মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) তার খালাস পাওয়ার খবর পেয়েই পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে আসা মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।

হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। পরে একটি আলোচনা সভাও করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, হড়গ্রাম ইউনিয়নের আমির এমদাদুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিয়াডাঙ্গা থানার সেক্রেটারি আব্দুল গাফফার।

সভায় তারা বলেন, ‘মিথ্যা মামলায় এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর অনেক নিরপরাধ ব্যক্তি মুক্তি পেয়েছেন। আজহারুল ইসলামের বিরুদ্ধেও আনীত অভিযোগ ভিত্তিহীন ছিল, যা আইনজীবীরা আদালতে প্রমাণ করতে পেরেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর