বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

যে কারণে হঠাৎ কনসার্ট মঞ্চে পড়ে গেলেন শাকিরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৬:৪০

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা সম্প্রতি ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ সফরের এক কনসার্টে মঞ্চে পড়ে যান। ঘটনাটি ঘটে কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়াল শহরের বেল সেন্টারে, যেখানে পারফর্ম করার সময় হঠাৎই তিনি পা হড়কে পড়ে যান। তবে অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে শাকিরা মুহূর্তেই ভারসাম্য ফিরে পান এবং হাসিমুখে গান চালিয়ে যান।

৪৮ বছর বয়সী এই গায়িকা ২০ মে তাঁর জনপ্রিয় গান Wherever Whenever পরিবেশন করছিলেন, ঠিক তখনই তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শাকিরা অত্যন্ত উদ্দীপনার সঙ্গে নাচ-গান করছিলেন, কিন্তু হঠাৎই পা পিছলে পড়ে যান।

তবে একজন প্রকৃত শিল্পীর মতোই শাকিরা দ্রুত নিজের ভঙ্গি ঠিক করে নিয়ে হাসিমুখে গান চালিয়ে যান-যেন কিছুই ঘটেনি।

ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই ভক্তদের দুশ্চিন্তা এবং প্রশংসা উভয়ই দেখা যায়। এক ভক্ত লেখেন, “কিন্তু যেভাবে একজন রানি পরিস্থিতি সামাল দেন, তিনিও তাই করেছেন-অসাধারণ প্রতিক্রিয়া।” আরেকজন বলেন, “তিনি তো পড়ে যাওয়ার মধ্যেও সৌন্দর্য ধরে রাখেন!”

আরও একজন মন্তব্য করেন, “দারুণভাবে সামলে নিয়েছেন!!!” আরেকজন উদ্বেগ জানিয়ে লেখেন, “এইবার বেশ জোরেই লেগেছিল, তবে আগের মতোই নিরাপদে বেরিয়ে এসেছেন।”

একজন ভক্ত লেখেন, “একজন সত্যিকারের পেশাদার-মেয়েরা আর কাঁদে না।” আরেকজন বলেন, “মামাসিতা সবসময়ই খুব বুদ্ধিদীপ্ত এবং ইতিবাচক-তিনি একজন প্রকৃত শিল্পী।”

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে শাকিরা পেরুর লিমাতে তাঁর কনসার্ট বাতিল করতে বাধ্য হন শারীরিক অসুস্থতার কারণে। বিলবোর্ড–এর এক প্রতিবেদনে বলা হয়, তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানান, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতরাতে আমাকে পেটের সমস্যার জন্য জরুরি বিভাগে যেতে হয় এবং এখন আমি হাসপাতালে ভর্তি। আজ মঞ্চে উঠতে না পারায় আমি সত্যিই দুঃখিত।”

শাকিরার দ্রুত সুস্থতা কামনায় তার ভক্তরা শুভকামনা জানাচ্ছেন এবং তাঁর পেশাদারিত্বের প্রশংসায় মেতেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর