শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডুবে গেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৬:২০

ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কেরালা উপকূলে ডুবে গেছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। তেল ও বিপজ্জনক কার্গো বহনকারী জাহাজ ডুবে যাওয়ার পর উপকূলজুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জাহাজটি কেরালার কোচি উপকূলের কাছে আরব সাগরে ডুবে যায়।

রোববার স্থানীয় সময় বেলা সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয় নৌযানটিতে থাকা ২৪ নাবিককে। তারা সবাই রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া এবং ফিলিপাইনের নাগরিক।

শুক্রবার থিরুবনন্তপুরমের ঝিঝিনজাম বন্দর থেকে কোচির উদ্দেশে যাত্রা করছিল এমএসসি এলসা থ্রি নামের ১৮৪ মিটার দীর্ঘ জাহাজটি। বহন করছিল ক্যালসিয়াম কার্বাইড, ডিজেলের মতো পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ। যার কন্টেইনারগুলো সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। কোনো প্রকারে কন্টেইনারগুলো থেকে এসব পদার্থ বেরিয়ে গেলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে সামুদ্রিক পরিবেশ।

কেরালার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ছড়িয়ে পড়া তেল উপকূলের যেকোনো অংশে পৌঁছাতে পারে বলে উপকূলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

বাসিন্দাদের উপদেশ দেওয়া হয়েছে, যেন তাঁরা উপকূলে ভেসে আসা কোনো কনটেইনার বা তেলে হাত না দেন। পাশাপাশি মৎস্যজীবীদেরও ডুবে যাওয়া জাহাজের আশপাশে না যেতে অনুরোধ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর