শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার চালু হলো ‘এআই’ আই কেয়ার সলিউশন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩, ১১:৪১

দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে চলছে নানা আলোচনা। গেল কয়েকদিন আগেই একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করানো হয় ‘এআই’-এর তৈরি এক নারী উপস্থাপিকা দিয়ে।

এরই ধারাবাহিকতায় এবার দেশে চালু করা হয়েছে এআই সুবিধাসম্পন্ন আই কেয়ার সলিউশন।

নতুন চালু হওয়া জায়েস ভিশন এক্সপার্ট সেন্টারের অংশ হিসেবে বাংলাদেশে চালু করা হয়েছে এআই সুবিধাসম্পন্ন আই কেয়ার সলিউশন। সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ আই হসপিটালে সেন্টারটি উদ্বোধন করেছে অপটিকস ও অপটোইলেক্ট্রনিক্স টেকনোলজিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান কার্ল জায়েস।

সেন্টারটিতে থাকছে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি। এর মধ্যে রয়েছে সেনট্রেশন ডিভাইস ZEISS VISUFIT 1000, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গ্রাহকদের জন্য উপযুক্ত চশমার ফ্রেম নির্ধারণ করতে পারে।

এছাড়াও এতে ১৮০ ডিগ্রি ফেস ভিউ, ভার্চুয়াল ট্রাই-অন ও বিভিন্ন ফ্রেম তুলনা করে দেখার সুবিধাসহ বিশেষ কিছু ফিচার রয়েছে। এ ছাড়া সেন্টারটিতে অত্যাধুনিক প্রযুক্তি ও সেরা উপাদানে তৈরি উন্নত মানের লেন্স, মানানসই ফ্রেম ও অন্যান্য অপটিক্যাল অ্যাকসেসরিজ পাওয়া যাবে। 

জায়েস ভিশন এক্সপার্ট সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সজ্জিত। এটি দক্ষ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত। হাসপাতালের উন্নত যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের এই সমন্বয় নিশ্চিত করে যে, প্রতিটি রোগী চোখের সর্বোত্তম চিকিৎসা পাবেন। এছাড়াও রোগীরা তাদের প্রয়োজন অনুসারে নির্ভুল চক্ষু পরীক্ষা, সুনির্দিষ্ট প্রেসক্রিপশন এবং উপযোগী সমাধান পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. নিয়াজ আব্দুর রহমান, কার্ল জায়েস ইন্ডিয়া (ব্যাঙ্গালুর) প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিগুয়েল গঞ্জালেজ ডিয়াজ এবং জায়েস গ্রুপের সার্ক অঞ্চলের রিজিওনাল হেড বিকাশ সাক্সেনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর