শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যে কারণে ক্ষমা চাইলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৫:৪৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান ও অনুরোধ—আমরা বিপদ ঘাড়ে নিয়েও চেষ্টা করেছি পুরো সময়জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত ও পঙ্গু ভাই-বোনদের পাশে থাকার। তবে আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে আমাদের সকল দায়িত্ব পালন করা সম্ভব হয়নি।”

সংগঠনের নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় আমাদের কাজ করতেই দেওয়া হয়নি। এখনো আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের কোনো আচরণে, কোনো পারফরম্যান্সে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। মানুষ হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা দল হিসেবে দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছে কোনো শর্ত ছাড়া—বিনা শর্তে আমরা ক্ষমা চাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর