বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৭:২৯

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশি ভারত ও পকিস্তানের সম্প্রতি দেখা হয়েছিল এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে। সে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে পাকিস্তান। ভারতের রিচা শর্মাকে হারিয়ে এই পদক জিতে নেন পাকিস্তানে বানু কৌসার। 

জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাকিস্তানের মুহাম্মদ আলী রশিদ ও মুহাম্মদ ইউসুফ আলী (পুরুষ ডুয়ো ক্যাটাগরি)-তে দুটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আর নারীদের ৪৮ কেজি কন্টাক্ট ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন বানু কৌসার।

টুর্নামেন্টের এমন সাফল্যের পর পাকিস্তান জু-জিৎসু ফেডারেশনের চেয়ারম্যান খালিল আহমেদ খান বলেন, ‘এগুলো শুধু পদক নয়, বরং প্রমাণ যে পাকিস্তানি অ্যাথলেটরা বিশ্বমানের। কোচ, খেলোয়াড় এবং সমর্থনকারী সবার অক্লান্ত পরিশ্রমের ফল এটি।’

তিন দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে এশিয়ার শীর্ষস্থানীয় জু-জিৎসু প্রতিযোগীরা অংশ নিয়েছেন। আজ (সোমবার) প্রতিযোগিতার শেষ দিন। এদিন আরও কয়েকটি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর