শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উত্তাল সচিবালয় এলাকা, বন্ধ করে দেয়া হয়েছে সবকটি গেইট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৭:২০

সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের গেটগুলোর সামনে অবস্থান নেন তারা। এতে সবগুলো গেট বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক, দুই ও চার নম্বর গেট বন্ধ করে দেয়। তবে তিন নম্বর গেট বন্ধ না করায় তা জোর করে বন্ধ করে দেন কর্মচারীরা। এ সময় বিক্ষোপ মিছিল চলছিল সচিবালয়ে।

আন্দোলনকারীদের দাবি সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।

অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করছেন কর্মচারীরা। এই অবস্থায় বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে বসবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সচিবালয়ে বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে আইন উপদেষ্টার একটি বৈঠক হবে।

প্রসঙ্গত, সরকারি চাকুরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া নিয়ে ফুসে উঠেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নিজ নিজ দপ্তর থেকে নিচে নেমে সচিবালয়ের গেট বন্ধ করে বিক্ষোপ করছেন তারা। সরকারের নতুন এই সিদ্ধান্তকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যা দিয়ে আন্দোলনকারীরা এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। অন্যথায় আন্দোলন চলমান রাখারও ঘোষণা দিয়েছেন তারা।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর