শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দুদু

৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৮:১০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, “আপনার বয়স ৮৪ বছর, এই বয়সে আপনার এমন ছেলেমানুষি মানায় না।” তিনি আরও বলেন, “আমরা আপনার পাশে আছি, আমরা সরকারের পাশেও আছি।”

রোববার (২৫ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

ড. ইউনূস সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, “প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেছেন।” এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে।

তবে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। এতে ড. ইউনূসের পদত্যাগ নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর