বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাহিদ ইসলাম

দুই ছাত্র উপদেষ্টার সাথে জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৩:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকা দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সংযুক্তি নেই। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই তারা সেই সময় সরকারের অংশ হয়েছিলেন, দলের প্রতিনিধিত্বকারী হিসেবে নয়। তিনি বলেন, “আমিও সেই সময় তাদের একজন ছিলাম। তারা যদি ভবিষ্যতে রাজনীতি বা নির্বাচন করতে চান, তাহলে সরকারের বাইরে থেকেই তা করতে হবে।”

তিনি অভিযোগ করেন, এই দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সঙ্গে যুক্ত করার মাধ্যমে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যার উদ্দেশ্য তাদের হেয় করা। “এটি অত্যন্ত উদ্দেশ্যমূলক এবং অনাকাঙ্ক্ষিত,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “ছাত্র উপদেষ্টারা শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন, ন্যায়বিচার ও সংস্কারের লক্ষ্যে সরকারে যোগ দিয়েছিলেন। এটাই ছিল গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সরকারে গিয়েছিলেন, কোনো দলীয় উদ্দেশ্যে নয়।”

তিনি বলেন, “ছাত্র উপদেষ্টারা কখন সরকার থেকে বের হবেন, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতা ও দাবি বাস্তবায়নে তারা এবং সরকারের সকল উপদেষ্টা একসাথে কাজ করবেন।”

শেষে তিনি দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর