শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ.লীগ নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৩:২৮

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোরে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নেতা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন। তার সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াসও ছিলেন।

ইমিগ্রেশন পুলিশের তথ্যমতে, চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের করা একাধিক নাশকতা মামলার ভিত্তিতে মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, “বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। তাকে থানা হেফাজতে আনার জন্য আমাদের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।”

তিনি আরও জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে, যেগুলোর অধিকাংশই নাশকতা সংক্রান্ত। এসব মামলায় তিনি পলাতক আসামি ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেফতারের পর গিয়াস উদ্দিনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর