বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আমরাই তো তাঁকে দায়িত্ব দিয়েছি, তিনি তো জোর করে নেননি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৩:১৮

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নয় মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমার প্রতি আস্থা ও সহযোগিতার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ মে) দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "আজকে পরিবর্তনের নয় মাস অতিক্রান্ত হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি—তাঁর এই কথার উপর আস্থা রাখতে চাই। এবং আস্থা রেখে এটিকে বিবেচনায় নিয়ে আমাদের পক্ষে যা উপযুক্ত, তা ফ্লেক্সিবলি বলেছি।"

তিনি আরও বলেন, "আমরা তাঁকে বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করবো? কারণ তিনি তো সকলের দ্বারা সমর্থিত। আমরাই তো সবাই তাঁকে দায়িত্ব দিয়েছি। তিনি তো জোর করে নেননি। তিনি তো আমাদের প্রতিপক্ষ নন, তিনি এখন সরকারের অভিভাবক। এই দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় তাঁর উপর দিয়েছেন। আমাদের দায়িত্ব তাঁর সার্বিক কাজে সহযোগিতা করা।"

জামায়াত আমির দাবি করেন, "আমরা আমাদের জানামতে কোনো ধরনের অসুবিধা করিনি। বরঞ্চ, যেখানে যতটুকু সম্ভব, আমরা সহযোগিতা করেছি।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর