শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৩:০১

হাইকোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমের বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সারজিস আলম যেন হাইকোর্ট নিয়ে করা মন্তব্যের জন্য লিখিত ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণে কোনো বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট।

এই রায়ের পরপরই সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন— “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর