শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন অভিনেতা ধানুশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৮:২৭

দক্ষিণী সিনেমার তারকা ধানুশ অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে সিনেমায় পা রাখেন তিনি, কারণ তার বাবা ছিলেন একজন সিনেমা পরিচালক। শুরু থেকেই দর্শকদের মন জয় করতে খুব বেশি সময় নেননি। এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন ধানুশ।

সর্বশেষ তাকে দেখা গেছে 'নীলভুক এন মেল এননাদি কোবাম' সিনেমায়। অভিনয়ের পাশাপাশি, এবারই প্রথম বায়োপিকে কাজ করছেন তিনি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালামের জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে 'কালাম' সিনেমা। এই সিনেমায় প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করবেন ধানুশ। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন 'আদিপুরুষ' ছবির নির্মাতা ওম রাউত।

চলচ্চিত্রটি প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল এবং ভূষণ কুমার। প্রযোজকরা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, 'কালাম' চলচ্চিত্রের মাধ্যমে প্রাক্তন রাষ্ট্রপতি ড. কালামের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নির্মাণ করা হচ্ছে। এ সিনেমা দিয়ে তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।

পরিচালক ওম রাউত চলচ্চিত্র সম্পর্কে বলেন, 'এই যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব। সেদিক থেকে প্রাক্তন রাষ্ট্রপতি অনেক উপরে ছিলেন। তিনি শিক্ষা, উৎকর্ষতা ও দেশীয় উদ্ভাবনের শক্তির জন্য পরিচিত ছিলেন। তার গল্প পর্দায় তুলে ধরা একজন অভিনয় শিল্পীর জন্য চ্যালেঞ্জিং। সিনেমাটি তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে।'

চলচ্চিত্রটি ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। 'কালাম' সিনেমা নির্মাণের সার্বিক সহযোগীতা করছে এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

এই বায়োপিকটি ধানুশের ক্যারিয়ারের একটি নতুন মাইলফলক হতে চলেছে, যেখানে তিনি ভারতের 'মিসাইল ম্যান' হিসেবে পরিচিত ড. এ. পি. জে. আবদুল কালামের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি কালামের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এবং তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর