শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হওয়ার আহবান ইউজিসি’র

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৮:১১

পরিবর্তিত বাস্তবতায় নতুন প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।

ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তরুণ সমাজকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (২২মে ২০২৫) ইউজিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আরও অধিক মানবিক হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দুরত্ব তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য দেন।

ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-এর পরিচালক প্রফেসর ড. বেন্তুল মাওয়া ।

দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নবীন শিক্ষক ম্যাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ইউজিসি’র আর্থিক সহযোগিতায় জিটিআই এই বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর