বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস-কে দুদকের জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৩:০৭

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদক সূত্র জানায়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।

এর আগে গত ২২ এপ্রিল পদত্যাগ করেন মোয়াজ্জেম হোসেন। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে জানান, তার সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ করেছেন তিনি নিজেই।

উপদেষ্টাদের এপিএস এবং প্রোগ্রাম অফিসারদের (পিও) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ গত ২৭ এপ্রিল দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্মারকলিপি জমা দেয়। ওইদিন সংগঠনটির ‘মার্চ টু দুদক’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল করে দুদকে আসে নেতাকর্মীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর