বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো ইতালির দূতাবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৭:১৬

ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাস। তারা জানিয়েছে, ২০২৫ সালের চলমান আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে।

সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, “ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিসা অফিস নিয়মিত কাজ করছে। বর্তমানে ২০২৫ সালের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে।”

২০২৪ সালের অনিষ্পন্ন আবেদন নিয়েও দূতাবাস বলেছে, “বিগত বছরের পেন্ডিং ফাইলগুলোও পর্যায়ক্রমে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। বিষয়ভিত্তিক অগ্রাধিকার অনুসরণ করে এসব আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।”

দূতাবাস আরও জানায়, “শিশুদের সম্পর্কিত আবেদন ও মানবিক বিবেচনায় জরুরি কেসগুলোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিছু আবেদন বিচারিক রায় ও আইনি দিক বিবেচনায় দ্রুত নিষ্পত্তির আওতায় আনা হয়েছে।”

সবশেষে আবেদনকারীদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলা হয়, “সবার প্রতি অনুরোধ, তারা যেন ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষায় থাকেন।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর