শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘জুলাই আন্দোলনে হতাহতের তালিকা এখনো হয়নি, তারা তালিকা করতেই চায় না’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১১:০১

জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা এখনও প্রণয়ন হয়নি-এ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট উপদেষ্টারা বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম যে নতুন কিছু পাবো। সেই প্রত্যাশা আমাদের মেটেনি। সাধারণ জনগণ হতাশ। আমরা যাদের উপর আশা করেছিলাম, যাদের নিয়ে আশায় বুক বেঁধেছিলাম যে এরা নতুন কিছু দেখাবে, তারা পারেনি।

আমরা হতাশ। কারণ, ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি। এত মানুষ যে জীবন দিয়েছে, এই বিষয়টিকে তারা সিরিয়াসলি নেয়নি। এই আন্দোলনে কতজন মারা গেছে তার কোনো তালিকা এখনো নেই। তারা তালিকা করতেই চায় না। না করলেই সুবিধা। না করলে আমাশয় তে যে মারা গেছে তার নামও ঢুকিয়ে দেয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘একজন সরকারেরই লোক আমাকে বর্ণনা দিচ্ছে, হাসপাতালে গিয়ে জুলাই আন্দোলনে আহত একজন রোগীকে দেখলো তার খুবই দুরবস্থা। তার প্লেটগুলো ভিতরে রয়ে গেছে। হাত-পা শুকিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, নয় মাস হয়ে গেলো এখনো তার ভালো চিকিৎসা করতে পারেননি কেন? বিদেশে পাঠাতে পারেননি কেন?’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর