শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিদ্যুৎপৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৬:৪৪

লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে।

শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরুটি ছুটে গিয়ে এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে যান জামাল হোসেন (৩০)। কিন্তু তিনি নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম (৭০) ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরিবারের আরেক সদস্য জামালের বোন নাজমা, কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত অবস্থায় পড়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম জানান, “জামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন গভীর সংকটে পড়েছে। জামালের স্ত্রী শোকে বাকরুদ্ধ, পরিবারের সবাই অসহায় হয়ে পড়েছেন।”

গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর