বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১২:২৭

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। হামলার ভিডিও দেখে হামলাকারীকে শনাক্ত করেছেন নেটিজেনরা। তার নাম ইশতিয়াক হোসেন, তিনি অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

তবে এ ঘটনার দায় স্বীকার করতে নারাজ জবির আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। রাতভর কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তিন দফা দাবিতে দিনভর আন্দোলনের পর রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপাচার্যসহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে কথা বলার সময় হামলার শিকার হন।

তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। এ ঘটনার পর তিনি কথা না বলে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর গণমাধ্যমের সামনে এসে মাহফুজ আলম বলেন, “একটি উদ্দেশ্যপ্রণোদিত চক্র আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।”

রাত ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, কোনো সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বেন না।

এদিকে, হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুক পোস্টে বলেন, “সমালোচনা ও গণতান্ত্রিক অধিকার স্বাভাবিক, কিন্তু শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো যুক্তিসংগত ব্যাখ্যা হতে পারে না।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর