শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবন ঘেরাও

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১১:৪৯

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে রাজধানীর নগর ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হন তারা। সকাল ৯টা থেকেই দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান নেন। এতে আশপাশের প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।

নেতাকর্মীরা জানান, ২০২০ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে তৎকালীন নির্বাচন কমিশন।

সেই নির্বাচনের যে রেজাল্ট সেটিকে বাতিল করে একটি গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সেই গ্যাজেট অনুযায়ী বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা এখানে এসেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর