বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাম্বার ওয়ান হতে চান মিরাজ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৩:৩৭

সম্প্রতি আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এবার তার লক্ষ্য র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করা।

মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে আসা খুবই ভালো লাগার বিষয়। এক নম্বর হতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য অনেক উপরে যাওয়ার। নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে। পারফর্ম করতে হবে।’

এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। তার সঙ্গেও অতীতে কাজ করেছেন মিরাজ। সে অভিজ্ঞতা থেকে তার বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছুই করবেন টেইট।

মিরাজ বলেন, ‘তার সঙ্গে আগেও কাজ করেছি। আমি যখন বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের, টেইট কোচ ছিলেন। তার সঙ্গে বোঝাপড়া খুবই ভালো। মানুষ হিসেবেও তিনি অনেক ভালো। দয়ালু এবং সাহায্যকারী। ব্যক্তিগতভাবে তাকে চিনি। খেলোয়াড়দের সাপোর্ট করেন।’

তিনি আরও যোগ করেন, ‘নিজে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন অস্ট্রেলিয়ার মতো দলে। তিনি জানেন, কী করতে হবে। আমার মনে হয়, এটা পজিটিভ দিক আমাদের দলের জন্য যে, তাকে বেছে নেওয়া হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর