বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১২:৪১

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। সোমবার (১২ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।

সিআইডি প্রধান হিসাবে যোগদানের আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছিবগাত উল্লাহ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পাবনা জেলার এই কৃতি সন্তান চাকরিজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও জাতিসংঘের আওতাধীন মিশনে ইতালি, সুদান, আইভরিকোস্ট ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

সিআইডি প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মো. ছিবগাত উল্লাহ সিআইডি সদর দপ্তরে অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের একটি সর্বোচ্চ (অ্যাপেক্স) প্রতিষ্ঠান। কাজেই এ প্রতিষ্ঠানের তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে। এজন্য সরকারি সকল ধরনের সহযোগিতা নিশ্চিতকরণের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টাআওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি আরও নির্দেশ প্রদান করেন যে, দীর্ঘ চলমান মামলাগুলো দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এতে করে তদন্তাধীন মামলার সংখ্যা একটি যুক্তিসঙ্গত পর্যায়ে থাকার পাশাপাশি জনগণের সুবিচার নিশ্চিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

এ সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর