শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুয়েটে রাতে ফের বিক্ষোভ মিছিল আন্দোলনরত শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১১:৩৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সহিংসতা ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ৩৭ শিক্ষার্থীকে ‘কারণ দর্শাও’ নোটিশের প্রতিবাদে সোমবার রাত ১০টায় দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিল থেকে ‘কারণ দর্শাও’ নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সোমবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শাও নোটিশ দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের যারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও সাবেক ভিসি ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আন্দোলনে সামনে সারিতে ছিলেন তাদের অধিকাংশকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। তারা বলেন, এর আগেও ৩৭ জনকে অভিযুক্ত করে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

পরে সিন্ডিকেটের ১০২তম বৈঠকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু নতুন করে ৩৭ জনকে কারণ দর্শাও নোটিশ দিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত করা হয়েছে।

অপরদিকে কুয়েটে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখনও ক্লাসে যাননি শিক্ষকরা। শিক্ষক নেতৃবৃন্দ বলছেন বহিরাগত সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা ও কিছু সংখ্যক শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর